আ:আজিজ:বোরহানউদ্দিন প্রতিনিধি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নধী থেকে স্বপন (১৮) নামে এক তরুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপন উপজেলার জয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার শিকদার জানান, গঈাপুর ইউনিয়নের হাসেরচর এলাকার তেঁতুলিয়া নদীতে শনিবার বিকেল থেকে লাশটি ভাসতে থাকে। পরে স্হানীয়রা পলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহত স্বপন ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে তার পরিবার অভিযোগ করেন। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্টর হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


