বোরহানউদ্দিন নিষেধাজ্ঞা অমাণ্য করে মাছ ধরায় ৫ জেলে আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমাণ্য করে মাছ ধরায় ৫ জেলেকে আকট করে জেল জরিমানা করা হয়েছে। এ সময় ৫০০ মিটার কারেন্ট জাল ও একটি বেহুনদী জাল ও একটি চরগেরাউ জাল জন্দ করা হয়েছে। ১২ মার্চ (বুধবার) সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, মৎস্য অফিসার, পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে এ জেলে আটক, জাল ও মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর জানান, নদীতে নিষেধাজ্ঞা অমাণ্য করে বোরহানউদ্দিন সদর উপজেলা মেঘনা নদীতে মাছ শিকার করায় ৫ জেলে আটক ও একটি বেহুন্দী জাল ও একটি চরগেরাউ জাল ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ব্রাম্যমাণ আদালত এর মাধ্যমে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট আ: কুদ্দুস আটককৃত জেলে আনসার(৩৮) কে ৫০০০ টাকা জরিমানা শামীম (১২) কে ১০০০ টাকা জরিমানা ও বজলু (২৯) ও সহ আলম (৮৫) কে ৭ দিনের কারাদন্ড, সুমন (১৯) কে ৫০০০ টাকা করে জরিমানা প্রধান করেন। এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।