মো: শোয়েব হোসেন ঃ স্থানীয় ব্যবসায়ীকে টাকার জন্য অটোতে জোর করে তোলার প্রচেষ্টা ব্যার্থ হলে হুঁমকী দিয়ে জনসম্মুখ থেকে দ্রুত কেটে পরেন স্থানীয় ক্ষমতা ধর মেম্বার । শরিয়তপুর জেলার নরিয়া থানাধীন ডিঙ্গামানিক ইউনিয়ন এর স্বর্ণ খোলা গ্রামের নূর মোহাম্মদ সরদার (৪৫) অনেক কষ্টে দীর্ঘ দিন ধরে মাছের প্রজেক্ট চালান।
দিনে দিনে সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন। এতেই এলাকার ক্ষমতা ধর ব্যাক্তিবর্গের কু নজরে পড়ে যান। এই রকমই রোষানলের স্বীকার হয়ে দীর্ঘ দিন ভয়-ভীতি নিয়ে স্ত্রী ও চার সন্তান নিয়ে নিরাপত্তা হীনতায় ভূগছেন নূর মোহাম্মদ।
দীর্ঘ দিন পর স্থানীয় সূত্রে খবর পেয়ে উক্ত এলাকায় মানবাধিকার কর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মী গণ প্রবেশ করেন। এলাকার লোকজন সহ উক্ত নূর মোহাম্মদের বাড়ীতে দেখা করেন।
জানা যায়, গত ৩/৭/২০১৯ তারিখ বিকালে আনুমানিক ৫.৩০ টার দিকে নূর মোহাম্মদ কালিতলা বাজারে যান । তখন দিপু নামের একটি ছেলে তাকে জানায় জাহাঙ্গীর মেম্বার ডাকছেন। সাথে সাথে তিনি শক্তিমান জাহাঙ্গীর এর সামনে যান । পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাহাঙ্গীর উক্ত ব্যবসায়ীকে সামনে পেয়ে তার বদ মতলব সফল করার জন্য তাৎক্ষণিক ভাবে শার্টের কলার ধরে অকথ্য ভাষায় গালাগালাজ করে বলে তুই আমার এলাকায় ব্যবসা করস্। আমারে টাকা না দিয়া কিছুই করতে পারবি না।
এখনই বিশ লাখ টাকা দিবি নাইলে মাইরা পুঁইত্যা রাখমু । এই বলে টেনে হিচঁড়ে চড় থাপ্পড় মারতে মারতে দাঁড় করিয়ে রাখা অটোর কাছে নিয়ে ঠেলে ভিতরে ঠুকাতে উদ্দ্যত হয়। এক পর্যায়ে নূর মোহ্ম্মদ এর শার্ট ছিঁড়ে যায়। ততোক্ষণে স্থানীয় দোকান ও বাজারের উপস্থিত লোকজনের নজরে পড়লে কিছু লোক এগিয়ে এসে জাহাঙ্গীর এর সাথে বিতর্ক শুরু করলে সৌভাগ্য ক্রমে নূর মোহাম্মদ সরদার ঐ মূহুতে তাদেরহাত থেকে রেহাই পান।
কিন্তু হুঁমকীর হাত থেকে রেহাই আজও পাননি। জাহাঙ্গীরের হুঁমকী ছিল ছুইট্যা গিয়া কয়দিন বাচঁবি। জলদি টাকা না দিলে মাইরা লাশ বানামু। বর্তমানে ঐ ব্যবসায়ী জানান তিনি পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভূগছেন । বাড়ির বাইরে যাওয়ার উদ্দেশ্যে আঙ্গিনা পেরুলেই মেম্বারের লোকজনের ওঁত পেতে থাকা উপস্থিতি টের পান। কাজেই তিনি বন্দী দশায় জীবন যাপন করছেন। তিনি আরও জানান তারা আমার ব্যবসায়ীক ক্ষতি করার পরিকল্পনা করছে।
স্থানীয় লোকজন ও দোকান পাটে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কেউই কথা বলতে চাননি। শুধু বলেন এই সব স্বীকার করলে রাতের অন্ধকারে নিশ্চিত তাদের ওপর হামলা চলবে। প্রাণের ভয়ে তারা থানাতে যেতে চিন্তাও করেন না। নূর মোহাম্মদ ও তার স্ত্রী খোর্শেদা বেগম(৩২), তাদের সার্বিক নিরাপত্তার দাবি করেন স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধামন্ত্রীর নিকট।


