আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানী লিমিটেডের প্যাকেজে উল্ল্যেখিত শ্রমিক কর্মচারীদের চাকুরী স্থায়ী করণ, সরকারী ছুটির দিনের মজুরী প্রদান, বেতন ভাতাসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১টায় খনির ভিতরে মিটিং শেষে শ্রমিক কর্মচারীরা একটি মিছিল বের করে এবং কয়লা খনির প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। এর আগে ১১ আগষ্ট/১৭ইং কোল মাইনিং কম্পানী লিমিটেড ্য নতুন কন্ট্রাক্টে কাজ শুরু করেন শ্রমিকরা। পরে জ্বালানী মন্ত্রনালয়ের মন্ত্রী শ্রমিকদের জন্য একটি আর্থিক প্যাকেজ ঘোষনা করেন বলে জানা যায়। সাপ্তাহিত ছুটির দিনের মজুরী শ্রমিকের প্রাপ্য মর্মে পেট্রাবাংলা ও চাইনিজ কম্পানীর মাধ্যে একটি চুক্তি হয়। ফলে নতুন উদ্যোমে কাজ শুরু করেন শ্রমিকেরা। কিন্তু মাসে শেষে এক্স এম সি/ সি এম সিচাইনিজ কম্পানী শ্রামিকদের সাপ্তাহিত ছুটির দিনের মজুরী দিতে গড়িমসি করলে শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে ফলশ্রæতিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করে।
এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, শ্রমিক নেতা ওয়াজেদ আলীসহ আরো অনেকে।
এসময় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, প্যাকেজে আমাদের সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও এখন আমাদেরকে ছুটির টাকা বাদ দিয়ে বেতন দিতে চাচ্ছে কিন্তুু আমরা তা নেই নি। হোটেল শ্রমিকরা যদি সপ্তাহে একদিন ছুটি পায় তবে খনি শ্রমিক আমরা কেন সপ্তাহে একদিন ছুটি পাবো না? প্রতি মাসের ৫ তারিখের মধ্যে আমরা বেতন পাই। কিন্তু গত দুই মাস যাবৎ বেতন না পাওয়ায় আমার প্রায় সাড়ে ৮শ জন খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে। এমন কি তাদের ন্যায বেতন ভাতার অভাবে গত দু’মাসের বকেয়া টাকা না পরিশোধ করায় এখন তাদের বাকী দোকান থেকেও বাকী না দেওয়ায় তারা বিপাকে পড়েছে খনি শ্রমিক কর্মচারীরা। তাই আমদের প্রত্যেকটি শ্রমিকেক বেতন, মজুরী ন্যায্য ভাবে দেওয়ার জন্য বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানী এবং এক্স এম সি কম্পানীকে অনুরোধ করছি। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবো বলেও আল্টিমেডাম দেন বক্তারা।
পরে বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।


