ভ‚রুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে বন্যা ও নদীভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ঢেউ টিন ও অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে।
ভ‚রুঙ্গামারী উপজেলা প্রশাসন আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্ত¡রে বন্যা ও নদীভাঙ্গন কবলিত ১’শ পরিবারের মাঝে ২’শ বান ঢেউ টিন ও নগদ ৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। ত্রাণ সহায়তা প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, সার্কেল এএসপি আহম্মদ আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমূখ।


