ভোলা প্রতিনিধিঃ গত ২৭ নভেম্বর ভোলার খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদার নিয়োগের দরপত্রে নানা অনিয়মের অভিযোগের বিষয়টি সংবাদ প্রকাশিত হলে সেই গোপন দরপত্র বাতিল করেন ভোলার খাদ্য অধিদপ্তর।
অনিয়মের দরপত্রকে বহাল রাখতে গতকাল ১২ সেপ্টেম্বর রাতে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর এফরানুর রহমান মিথুন মোল্লার নেতৃত্বে একক সিন্ডিকেটরা জেলার খাদ্য অফিসে টেন্ডার বহাল রাখতে কর্মকর্তাকে হুমকিসহ চাপ প্রয়োগ করেন। বিষয়টি তাৎক্ষনিক ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের নজর আসলে তার হস্তক্ষেপে স্থান ত্যাগ করেন সিন্ডিকেটরা।
উল্লেখ্য, গত ২৫ জুলাই খাদ্য অধিদপ্তরে পরিবহন ঠিকাদার নিয়োগের টেন্ডার আহবান করেন ভোলা জেলা খাদ্য অধিদপ্তর। জেলায় মোট ২৮টি লাইসেন্সের মধ্যে দরপত্র ড্রপিং হয়। ভোলা সদর উপজেলা খাদ্য অধিদপ্তরে মাত্র ৪ লাইসেন্সে দরপত্র ড্রপিং করা হয়। এরমধ্যে কাউন্সিলর মিথুন মোল্লার নেতৃত¦ে লাইসেন্স আমলে নিয়ে বাকিগুলো বাতিল করে দেয় খাদ্য কর্মকর্তা।
নিয়ম রয়েছে, কোন জনপ্রতিনিধি সরকারি টেন্ডার লাইসেন্সে নিতে পারবে না।এমন কথা থাকলেও ক্ষমতার বলে অনিয়মকে নিয়ম পরিনত করে টেন্ডার নেয় কাউন্সিলর মিথুন মোল্লা। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বাধ্য হয়ে গোপন টেন্ডার বাতিল করে জেলা খাদ্য অধিদপ্তর ঠিকাদাররা জানান, টেন্ডার ফরমের জন্য ট্রেজারি চালান ফরম কাটার পরেও খাদ্য কর্মকর্তার অফিস টেন্ডার ফরম দিতে অস্বীকৃতি জানিয়েছেন। খাদ্য কর্মকর্তা কয়েক লাক্ষ টাকার উৎকোচের মাধ্যমে সরকারের প্রায় দুই কোটি টাকার ক্ষতি করেছেন বলে তারা দাবি করেন।
সুত্রে আরো জানায়, ভোলার খাদ্য অধিদপ্তর ১৭-১৮ এবং ১৮-১৯ অর্থবছরের জন্য দরপত্রের মাধ্যমে মের্সাস ফারিয়া ট্রেডার্স ৫ টাকা ১৯ পয়সা দরে ২ বছরের জন্য হেন্ডেলিং বা পরিবহন ঠিকাদার নিয়োগ দেয়। এতে সরকারের ব্যায় হবে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার মত। কিন্তু ১৯-২০ এবং ২০-২১ অর্থ বছরের জন্য মের্সাস হক এন্ড ব্রাদারসকে ১৯ টাকা ৭০পয়সা দরে ঠিকাদার নিয়োগ করেন ভোলা খাদ্য অধিদপ্তর। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে সরকারের প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা বেশি ব্যয় হবে।
দাবি করছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, ওয়েবসাইটের তথ্য, আ লিক খাদ্য দপ্তরে টেন্ডার দাখিলের সুযোগ না রাখা, উপজেলা ও খাদ্যগুদামে কোন টেন্ডার নোটিশ না রাখা, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়ে কোন টেন্ডার বক্স না রাখা এবং পুনরায় কোন রি-টেন্ডারের সুযোগ না রাখাসহ বিজ্ঞপ্তির সকল প্রক্রিয়াটি নিয়ে কোটি টাকার অনিয়ম হয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী ঠিকাদারগণ।
তাদের মধ্যে মের্সাস ফারিয়া এন্টার প্রাইজের সত্ত¡াধীকারী মোঃ ফারুক বলেন, খাদ্য কর্মকর্তা তাহসীনুল হক জেলা খাদ্য অফিসে সিন্ডকেট করে সরকারী টাকা লুটপাট করার জন্যই আমাদের ট্রেজারি চালান থাকার পরেও টেন্ডার ফরম দেয়নি এবং এর পিছনে মদদ দাতা হিসেবে রয়েছেন ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এফরানুর রহমান মিথুন মোল্লা। শুধু নির্দিষ্ট কিছু ঠিকাদারদের দিয়ে লোক দেখানো টেন্ডার দাখিল করেছেন। এসকল অনিয়মের জন্য বিচারের বিভাগের কাছে দারস্ত হবেন বলেও তিনি জানান।
এবিষয়ে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বলেন, বিষয়টি জেননেছি তদন্তপুর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।


