মাদক নির্মূলে কালিয়া থানার ওসি শেখ সমশের আলী

কালিয়া থানা প্রতিনিধিঃ মাদক নির্মূলে চেষ্টা করে যাচ্ছেন কালিয়া থানার ওসি শেখ সমশের আলী । তিনি ক্রাইম পেট্রোল বিডি কে জানান; মাদক অপরাধ, অনিয়ম, দূর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব। আমি দায়িত্বের কোন অবহেলা করবো না, গতকাল উরশী গ্রামের মনসুর আলীর ছেলে মিরাজ ও সিরাজকে মাদকসহ গ্রেফতার করেছি । আপনারা জানতে পারেন আমি কালিয়া থানায় আসার পর জঙ্গিবাদ, সন্ত্রাসী, মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, আমি ও আমার সাথে পেশাগত দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তা-কর্মচারীরা একত্র হয়ে কাজ করে যাচ্ছি । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চান জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক মুক্ত সুন্দর বাংলাদেশ, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি । আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে আমরা সতর্ক অবস্থানে আছি ।