নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নিহতের নাম সাজেদা বেগম (৪২)। মঙ্গলবার সকালে পুলিশ মহাসড়ক থেকে এই নারীর লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক এই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার জানান, ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করা যায়নি।


