ফয়সাল আহমেদ, ষ্টাফ রিপোর্টার: মুরগির খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ও মুরগীর দাম কম হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খামার মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। মুরগি বিক্রি করে উৎপাদন খরচও উঠাতে পারছে না খামারীরা। ফলে বন্ধ হয়ে গেছে অনেক পোল্ট্রি খামার। জানা যায়, ছোট বড় ৫০০ বেশি মুরগির খামার রয়েছে এ উপজেলায়। তবে সরকারি হিসাব মতে বর্তমানে তাড়াশে প্রায় ৫০০ খামার রয়েছে। এর মধ্য লেয়ার ৩৩১, ক্রক ১০০, বয়লার ৬০ টি খামার রয়েছে। এ দিকে মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে মালিকদের। এ জন্যে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অধিকাংশ খামার।
খামার মালিকদের অভিযোগ বাচ্চা লালন পালন করতে যে টাকা খরচ হয় বিক্রি করে সে টাকা উঠছে না। পোল্ট্রি খামারের এ ধরনের ধস নামার জন্য দায়ী করলেন মুরগির খাদ্যের দাম বৃদ্ধিকে। উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে খামার মালিক শফিকুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন আহমেদ বলেন, মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ফিড ব্যবসায়ীরাও পড়েছে নানা সমস্যায়। এতে পুঁজি লাগছে দিগুণ আবার খাদ্য কিনতে এসে বেশি দাম দেখে আমাদের মত খামার মালিকরাও পড়ছি বিড়ম্বনায়।
একই উপজেলার মাটিয়ামালি পাড়া গ্রামের আলামিন হোসেন জানান, তাদের অভিযোগ হ্যাচারি মালিকরা ইচ্ছেমতো বাচ্চার দাম দফায় দফায় বাড়িয়ে দিচ্ছে যার কারণে পুঁজি হারাতে বসেছে অনেকেই।
তাড়াশ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ জানান, তাড়াশ উপজেলায় খামারিদের সেভাবে দেখভাল করা হয়না। সঠিক তথ্য নেই আমাদের হাতে কারণ খামারিরা বেশীর ভাগ সময় ক্ষতিগ্রস্থ হয়ে খামার বন্ধ করে ফেলে। খাদ্যও দাম বেশী অথচ মুরগির দাম খুবই কম।


