মূল্যহীন খড় চড়া দামে বিক্রি-কৃষকের গরু পালনে অনিহা

কৃষি সংবাদ
মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী ঃ গো খাদ্য, গরুর খাদ্য অর্থ্যাৎ খেড় বা খড়ের বড়ই সংকট। মূল্যহীন এই খড় গরুর প্রধান খাদ্য খেড় এখন অমূল্য সম্পদে পরিনত হয়েছে। এই খেড় এখন চড়া দামে বিক্রি করছেন কৃষকরা। খেড়ের অভাবে প্রায় কৃষকেরই এখন গরু বিক্রির উপক্রম হয়েছে। খাদ্যের অভাবে তারা আর গরু পালতে পারছেন না বলে জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষকরা।
কৃষকরা জানায়, যেখানেই খেড়ের পাল্লা রয়েছে সেখানেই গরুর মালিকগন ভিড় করছেন। খেড়ের অভাবের এই সময়ের সুযোগ বুঝে কৃষকরা বিক্রি করছেন চড়া দামে। খেড় সংকটের অন্যতম কারন হিসাবে বন্যার প্রভাবকেই দায়ী করছেন কৃষকরা। বর্তমানে প্রতি ট্রলি খেড় বিক্রি হচ্ছে ট্রলি ভাড়া বাদে ৬ হাজার টাকায়। এই খেড়গুলি বর্তমানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। গরু বাচাঁতে চড়া দাম হলেও কৃষকরা এই খেড় কিনাতে বাধ্য হচ্ছেন। বাঘবেড় গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন জানান, আমার ২টি গরু খেড়ের অভাবে গরুগুলি স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। গরু পালাই এখন আমার বিপদ হয়ে দাড়িয়েছে। আমার জানা মতে অনেক কৃষকই খেড়ের অভাবে গরু বিক্রি করে ফেলবে। দেখি যদি খেড় না পাই তাহলে গরু বিক্রি করে ফেলবো।