নালিতাবাড়ী প্রতিনিধিঃ ভাষা সৈনিক এস এম তমিজ উদ্দিন দৈনিক সমকালের শেরপুর জেলা প্রতিনিধি (সীমান্ত অ ল) আমিরুজ্জামান লেবুর পিতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিগত ২০০৫ সালের ১৮সেপ্টেম্বর সকাল ৮.৩০ মিনিটের সময় তিনি বার্ধক্য জনিত রোগে ৯৩ বৎসর বয়সে ইন্তেকাল করেন। আজ ১৮ সেপ্টেম্বর সোমবার দিবসটি পালন উপলক্ষে মরহুমের ঝিনাইগাতীস্থ বাসভবনে মিলাদ মাহফিল, কোরআন খানির আয়োজন করা হয়েছে।


