মোরেলগঞ্জে একটি পুলের অভাবে সহ¯্রাধিক শিক্ষার্থীদের দুর্ভোগ

মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পুলের অভাবে দুর্ভোগের শিকার হচ্ছে সহ¯্রাধিক শিক্ষার্থী সহ এলাকার শত শত গ্রামবাসী। ঝুঁিক নিয়ে চলাচল করতে হয় শিশু শিক্ষার্থীদের। জোড়াতালি দিয়ে পুলটি চলাচলের জন্য বারবার ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে। 

উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি ও বারইখালী ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের মধ্যবর্তী প্রবাহমান খালের উপর এ পুলের অবস্থান। পুলটি দীর্ঘদিন যাবত নড়বড়ে অবস্থায় পড়ে আছে। শিক্ষার্থী সহ এলাকারবাসী প্রতিদিন ঝুকি নিয়ে যাতায়াত করছে। এ পুল দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার সহ¯্রাধিক শিক্ষার্থী যাতায়াত করে। বিশেষ করে জিউধরা ইউনিয়ন ও বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া, গোয়ালবাড়িয়া, সূতালড়ী গ্রামের লোকজনের উপজেলা সদরে আসার একমাত্র সহজ পথ। বারইখালী ইউনিয়ন পরিষদ ও চৌধুরী কাছারি হয়ে মোরেলগঞ্জে সদরে পৌছাতে যে সময় লাগবে তার থেকে হোগলপাতি পুল পেড়িয়ে আসতে অর্ধেকের কম সময় লাগে। যার কারনে জিউধরা ও বারইখালী ইউনিয়নের অধিকাংশ লোকজন ও শিক্ষার্থীদের মোরেলগঞ্জ বাজার সহ স্কুল কলেজ মাদ্রাসায়, উপজেলার দাপ্তরিক কার্যক্রম করতে এ পথেই বেশি যাতায়াত করতে হয়। পুলটির উভয় পাশের্^ নিরাপত্তা রেলিং না থাকায় বিশেষ করে শিশুদের চলাচলের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। ভোগান্তি পোহাচ্ছে মোটর সাইকেল ভ্যানগাড়ী সহ অন্যান্য যানবাহন মালিক যাত্রীরা।

তাছাড়াও এ পুলের উভয় পাড়ে রয়েছে এইচ ভি এস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা, রয়েছে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন সেল্টার, একাধিক মাধ্যমিক বিদ্যালয় , মসজিদ , মাদ্রাসা, বাজার সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান। এজন্য নানা কারনে এ পুলটি গুরুত্ববহন করে। একাধিকবার ইউনিয়ন পরিষদের অর্থায়নে পুনসংস্কারের নামে অর্থ ব্যায় হচ্ছে । অথচ গুরুত্ব বিবেচনায় এখানে প্রয়োজন ঢালাই ব্রিজ ।