মোরেলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৪ টায় আয়োজিত র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষ্যে উপজেলা অফিসার্স ক্লাব্ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়। মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দিক্ষা প্রতিপাদ্য বিষয় নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার।