মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ দিন ব্যাপি শিক্ষকদের ১ম ব্যাচের আইসিটি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনি উপলক্ষ্যে আইসিটি ট্রেনিং সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ,দৈনিক ইত্তেফাক মোরেলগঞ্জ সংবাদদাতা মেহেদী হাসান লিপন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক বারিন সমদ্দার, অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান। উপস্থিত ছিলেন ট্রেইনার এনামুল কবির, লিপিকা রানী ও বুরহানে সুলতান।
সমাপনিতে বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৪ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহন করেন। ##


