ময়মনসিংহে তেলবাহী লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :  এতে আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- প্রাইভেটকার যাত্রী শহরের কালীবাড়ী এলাকার অভিজিৎ সিংহ রায় পল্টু (৩০) ও তার স্ত্রী মনি সিংহ রায়। আহতরা হলেন- ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ (২৭), মফিজ হোসেন ও সঞ্জীব সিংহ রায় রাজিব (২৭)।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। শহরের বাইপাস মোড় এলাকায় একটি তেলবাহী ট্রাকের সঙ্গে শহরমুখী একটি প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে।

আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পল্টু ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।