নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : মঙ্গলবার দুপুরে উপজেলার রামগোপালপুর এলাকায় শ্যামল ছায়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী মারা যায়।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এতে দুইজন আহত হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- জহিরুল ইসলাম (৩৫), তরিকুল ইসলাম (৩৫), হারুন (৪৫) ও এনায়েতুজ জামান হিরু (২৫)।
গুরুতর অবস্থায় দুইজনকে ময়মসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- স্কুলছাত্র হারুণ অর রশিদ মিয়া ও সৌদি প্রবাসি নুরুজ্জামান রুবায়েত।


