মাহবুব রহমান ঃ গফরগাঁও ও পাগলা এই দুই থানা নিয়ে এ আসন। এ আসনে সাবেক এমপি মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের ঐতিহ্য ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল বর্তমান এমপি রয়েছেন। এবারও তিনি সক্রিয় ও জনপ্রিয় প্রার্থী। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমোকসু’র সাবেক ভিপি সাবেক তুখোড় ছাত্রনেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক এমপি ক্যাপ্টেন (অব) গিয়াস উদ্দিন আহম্মেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাল আহমেদ, গফরগাঁওয়ের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট কায়সার আহামদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, আনন্দ মোহন কলেজের সাবেক ভিপি জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর ব্যক্তিগত সহকারী একেএম সাজ্জাত হোসেন শাহীন, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা শেখ শাহাবুদ্দিন, পাগলা থানার জমিদাতা শাহ মোরাদ আহম্মেদ আকন্দ মনি, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সহ সভাপতি আশিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ড আবুল হোসেন দীপু।
বিএনপি থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিন্টু কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম আরজু, উপজেলা বিএনপির সভাপতি এবি সিদ্দিকুর রহমান, ডা আব্দুল কুদ্দুস, সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের ছেলে বিএনপি নেতা মুশফিকুর রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, বিএনপির উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান চন্দন, লন্ডন প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মো মানিক, জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা জহির আলী, সাবেক ওয়াসা সিবিএ নেতা ইব্রাহীম খলিল, আরিফুর রহমান কা ন, আখতার হোসেন বাবুল, হাতেম আলী দলীয় মনোনয়ন প্রত্যাশী।
সুত্র ঃ দৈনিক ইত্তেফাক


