যশোরে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : আজ শনিবার সকালে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোজা ও ষষ্ঠ শ্রেণির জেরিন। যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ও ভাগ্নিকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাঁগআচড়া বাজারে পৌঁছালে নাভরণ থেকে ছেড়ে আসা বালিভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই দুই শিক্ষার্থী নিহত হয়।

প্রভাষক আলমগীর কবীরকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, দুই শিক্ষার্থী নিহত হয়েছে।