যশোর নাসিং ইনস্টিটিউটের ইনষ্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুষ্পর দুর্নীতি

স্টাফ রিপোর্টার।। যশোর নাসিং ইনস্টিটিউটের ইনষ্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুষ্পর দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপকর্মের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে মতামতসহ প্রতিবিদন দাখিল করতে বলা হয়েছে।
গত ১ জানুয়ারি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের মাধ্যমে নাসিং ইনস্টিটিউটের ইনষ্ট্রাক্টর ও ছাত্রীরা নাসিং ইনস্টিটিউটের ইনষ্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপকর্মের বিষয়ে নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তন্দ্রা শিকদার বরাবর লিখিল অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুয়ারা বেগম, সদস্য নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (পিএম আই এস) সহকারি পরিচালক শিরিন আক্তার, সদস্য সচিব নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রভাষক মুহাম্মদ হারুন অর রশিদ। আগামি ৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে সরেজমিন তদন্ত করে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। যার স্বারক নং ২৫০ শয্যা বিঃ জেঃ হাঃ যশোর/শা-৬/১৮/০২ নং।জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ রহিম মোড়লের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি অফিসিয়াল কাজে ঢাকায় আছি। এব্যাপারে আমি কিছু জানি না।