রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীর ভদ্রা রেলওয়ে বস্তি এলাকায় ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কামাল হোসেনের স্ত্রী।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, সকালে হাসিনা বেগম রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় ঈরশ্বদী থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় আঘাত লাগে।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি আকবর হোসেন।