নাজমুল হাসান নাহিদ,(নাটোর) প্রতিনিধি. নাটোরের বিভিন্ন উপজেলায় ঘন কুয়াশা ও হালকা বাতাসে প্রচন্ড শীতে বেহাল অবস্থা শীতার্থ মানুষদের। পরনে একটা কাপর নিয়ে কাজে যাচ্ছে এ সকল মানুষ। একটা কম্বল কেনার টাকাও নেই। কেননা দিন আনে দিন খায়। একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। তারা আবার কেমন করে কম্বল কিনে শীত নিবারন করবে। কথা গুলো বললেন নাটোর-৪ আসন (গুরুদাসপুর-বড়াইগ্রামের) মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক আহম্মদ আলী মোল্লা।

গতকাল শুক্রবার সন্ধা থেকে রাত্রি ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি,রাস্তা-ঘাট,হাট-বাজার,বাস স্টেশন,সিএনজি স্টেশন এ গিয়ে অসহায় শীতার্থ মানুষদের গায়ে কম্বল তুলে দেন মনোনয়ন প্রত্যাশী আহম্মদ আলী মোল্লা। তিনি বলেন এ পর্যন্ত ১৫০০শ কম্বল বিতরণ করেছি এবং এখনও করছি।


