রামপালে বেগম রোকেয়া দিবস-২০১৭ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন উপলক্ষে র‌্যালী ও জনসভা

এম এম সি মেহেদী হাসান ॥ রামপালে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসন এবং মহিলা দপ্তরের আয়োজনে শনিবার দুপুর ১২ টায় শোভাযাত্রার আয়োজন করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের সভাপতিত্বে বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ,ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি । রামপাল উপজেলা আওয়ামিলীগ সভাপতি আঃ ওহাব, সাধারন সম্পাদক জামিল হাসান জামু,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ জলিল,রামপাল থানার ওসি লুৎফর রহমান,যুবলীগ সভাপতি নূরুল হক লিপন,নাসির উদ্দিন,গাজী বোরহান উদ্দিন,ছাত্রলীগ সেক্রেটারী শেখ সাদী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্নিতী বিরোধী দিবস এর র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ তালুকদার আঃ খালেক। পরে রামপালের কুমলাই গ্রামের খেজুর মহল আলিম মাদ্রাসায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং ল্যাপটপ ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে তালুকদার আঃ খালেক প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন।এ সময় বাগেরহাট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুননাহার তালুকদার,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর ও খুলনা বিশ্ব বিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. মোহম্মদ ফায়েক উজ্জামান সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়্যারম্যান,স্কুল কলেজ মাদ্রাসার প্রধানগন এবং উপজেলা আওয়ামিলীগের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।