এম এম সি মেহেদী হাসানঃ খুলনার রূপসা উপজেলা মহিলা আওয়ামীলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক অনুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারী বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্ততা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা বেগম, রিনা পারভীন, আনঞ্জুমান আরা বেগম, রমিচা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রেখা পারভীন, ফারহানা আফরোজ মনা, আয়শা আক্তার রিপা, রাশিদা বেগম, চয়নিকা বেগম, ফিরোজা বেগম, স্বপ্না রানী পাল, হিরা বেগম, রেখা বেগম, মেরিনা বেগম, রানী বেগম, ফজিলা বেগম, তুলি বেগম, নাসিমা আক্তার, রহিমা বেগম, রেখা বেগম, মর্জিনা বেগম, রিনা বেগম, পলি পারভীন, জেসমিন আক্তার, ফাতেমা বেগম প্রমুখ।


