রোহিঙ্গাদের জন্য অনুদান

নালিতাবাড়ী প্রতিনিধিঃ মায়ানমারের রুহিঙ্গাদের জন্য শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ নং কলসপাড় ইউনিয়নের সচেতন জনগনের পক্ষ হতে গত রোববার দুপুরে নগদ ৫৫ হাজার ৫শ টাকার অনুদান উপজেলা নির্বাহী অফিসারের একাউন্টে প্রদান করা হয়েছে।
নালিতাবাড়ী সিটি প্রেসক্লাবে আলোচন সভা শেষে টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন, আঃ রহমান আদু, সাইদুল ইসলাম বাবু, মেহেদী হাসান মিলন, তমিজ উদ্দিন, গোলাম মাওলা, মাও: কবির, হোসাইন, ডাঃ সিদ্দিক, রবিউল ইসলাম, শেখ ফরিদ প্রমুখ।