ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ নির্বিচারে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে গণ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছে ভ‚রুঙ্গামারী ক্বওমী ওলামা পরিষদ।
শুক্রবার বাদ জুম্মা ভ‚রুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি গণ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জামতলা মোড়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মিছিলের সমাপ্তি ঘটে।
গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে মিয়ানমারে মুসলমান হত্যা ও নির্যাতন বন্ধের জন্য জাতি সংঘ সহ বিশ্বের সকল মুসলিম দেশকে এগিয়ে আসার আহবান জানান। হত্যা ও নির্যাতনের জন্য বক্তারা অং সাং সূচী ও সেনাবাহিনীর তীব্র সমালোচনা করে তাদের শাস্তি দাবী করেন। এছাড়া সমাবেশে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে অর্থ সংগ্রহ করা হয়।


