শেখ হেলাল উদ্দীন এমপি’র যোগদান ফকিরহাটে আওয়ামী লীগ নেতার মায়ের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাটে ১৫ ফেব্রæয়ারি জোহরবাদ বিশিষ্ট শিল্পপতি শেখ হেমায়েত উদ্দিন ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির মাতা ফাতেমা বেগমের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন সহ বিভিন্ন নেতৃবৃন্দ যোগদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, জেলা পুলিশ সুপার পংকজ কুমার রায়, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক শিরিনা আক্তার, এমপি’র ব্যাক্তিগত সহকারি ফিরোজুল ইসলাম, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান আলী আকবর শেখ, অফিসার ইনচার্জ মোঃ আবু জাহিদ শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, মোঃ রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহীদুল ইসলাম, খূলনা মহানগর যুবলীগের আহবায়ক এ্যাডঃ আনিসুর রহমান পপলু, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, আ’লীগ নেতা ফকির কওসার আলী, মল্লিক আসলাম আলী, যুবলীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু, শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক অনিমেষ কুমার দাম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, সদস্য সচিব কাজী বেলাল সাঈদ, ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, সাংবাদিক সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।