শ্রীনগর ( মুন্সীগঞ্জ) সংবাদাদাতা ঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে এক গৃহবধু জোড়া কন্যা সন্তান প্রসব করেছে। জন্মের পরে তাদের নাম রাখা হয়েছে ইতি ও সিথি। তাদের বয়স মাত্র এক সপ্তাহ। উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছী গ্রামের আবুল কালাম আজাদ এর স্ত্রী তাসলিমা আক্তার রীতা (৩২) এই জোড়া শিশুর জন্ম দেয়। জানা-গেছ, ঢাকা কেরানীঞ্জের হাসনাবাদ আদ-দীন (প্রাঃ) হাসপাতালে সিজারের মাধ্যমে এই জোড়া শিশুদের জন্ম হয়। জোড়া কন্যা শিশু সন্তান দুটির মাথা, হাত,পা আলাদা হলেও এক জনের পেটের সাথে অন্য আরেক জনের পেট এক সাথে জোড়া লাগানো রয়েছে। জোড়া শিশুদের পিতা আবুল কালাম আজাদ জানায়, জোড়া শিশুদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে যায়। হাসপতাল কতৃপক্ষ তাকে জানায়, শিশু দুটির সবকিছু আলাদা হলেও হার্ড ও লিভার একই। কথাটি শোনার পর কান্নায় ভেঙ্গে পরে শিশু বাবা-মা। সঠিক ভাবে জময শিশুদের চিকিৎসা ব্যায় ভার নিয়ে ইতি ও সিথির বাবা-মা চরম দুসচিন্তায় দিন কাটাচ্ছে। পাশা-পাশি প্রতি মুহূর্তে সন্তান দুটির বেচে থাকা নিয়ে দেখা দিয়েছে সন্দি হাল। তাই, সরকারী ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগীতা পেলে হয়তো তার জোড়া লাগানো শিশু দুটি বেচে থাকার আশার আলো হয়তো দেখতে পেত।


