মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ আজকের এই দিনে মুজিব তোমাই পড়ে মনে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলায় ১৭ এপ্রিল মুজিব নগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে, র্যালীতে অংশ নিয়েছে সব বয়স ও শ্রেণী-পেশার মানুষ। আজ মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পূনরায় উপজেলা চত¦রে এসে শেষ হয়। এ সময় র্যালীতে অংশ নেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ী মোঃ মমিন আলী, নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সৈয়দ ফায়েজুল ইসলাম, অফিসার ইনচার্জ এস.এম. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ¦ী মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার, মিরাজুল ইসলাম, উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ প্রমুখ।


