নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : শুক্রবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় থেকে মনোয়ারা পারভীন মুন্নির (২২) লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী সিয়াম হোসেন (২৫) পলাতক।
নিহত মনোয়ারা শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী সিয়াম হোসেনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, সাত মাস আগে মনোয়ারার সঙ্গে সিয়ামের বিয়ে হয়। তারা প্রশিকা মোড় এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস এবং দুইজনে পার্শ্ববর্তী দুটি কারখানায় চাকরি করতেন। বৃহস্পতিবার তারা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। সকাল ১১টার দিকেও তাদের সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজন ঘরে ঢুকে মনোয়ারার গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে স্বামী সিয়াম পলাতক।
শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শ্বাসনালী কাটা ছিল। স্বামী সিয়াম পলাতক রয়েছে। সিয়াম স্ত্রীর গলা কেটে হত্যার পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


