সিইউজে নির্বাচনে শ্যামল সভাপতি ও ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বুধবার দিনভর নির্বাচন শেষে রাতে ভোট গণনার পর নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক ফলাফল ঘোষণা করেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে নাজিমউদ্দিন শ্যামল সভাপতি ও হাসান ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে নাজিমউদ্দিন শ্যামল ৯ ভোট বেশি পেয়ে সভাপতি এবং ৩৩ ভোট বেশি পেয়ে হাসান ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে পরাজিত রিয়াজ হায়দার পেয়েছেন ১৭০ ভোট

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাঈনুদ্দিন দুলাল, সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সবুর শুভ, অর্থ সম্পাদক পদে কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক পদে এস এম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আহমেদ কুতুব নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে উত্তম সেন গুপ্ত জয়ী হয়েছেন।

এবারের সিইউজে নির্বাচনে ৯টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৯২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬১ জন।