সিলেটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বুধবার সকালে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার প্রতিপক্ষের লোকজনের হামলায় তিনি আহত হন।

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রব মিয়া (৩৮) মারা গেছেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রব মিয়া উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভোমরাকুল তিলকপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুর রব মিয়ার সঙ্গে চাচাত ভাই আশিক মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়। সম্প্রতি মামলার রায় আব্দুর রবের পক্ষে যাওয়ায় তিনি জমির দখল নিতে গিয়েছিলেন। তখন হামলার শিকার হন।