সৈনিক মনোয়ারের জিয়ারতে গ্রামবাসীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত সৈনিক মনোয়ার হোসেনকে বরিশালে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকেই সৈনিক মনোয়ারের কবর জিয়ারতে গ্রামবাসীদের ঢল নেমেছে । সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী সৈনিক মনোয়ারের মৃত্যুতে পুরো চন্দ্রমোহন গ্রামই যেন শোকে আচ্ছন্ন।

রোববার বরিশালে চন্দ্রমোহন গ্রামে সৈনিক মনোয়ারের মরদেহ নিয়ে আসা হয়।রাত ৮ টায় চন্দ্রমোহন অলিশিয়া জৈনপুরি খানকা মাঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

সন্তানহারা বৃদ্ধ মা রওশন আরা পুত্রশোকে এখনও দিশেহারা। অন্যদিকে অবুঝ দুই কন্যা সন্তান নিয়ে বাকরুদ্ধ সৈনিক মনোয়ারের স্ত্রী ইভা আক্তার।

প্রসঙ্গত, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গত ২২ সেপ্টেম্বর সৈনিক মনোয়ারসহ ৩ জন নিহত ৪ জন আহত হন।