হযরত হাজী শাহ শরিফ জিন্দানী (রঃ) এর মাজার শরিফে ৩ দিন ব্যাপি ওরশ মাহফিল অনুষ্ঠিত

আলহাজ আলী রনি ঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয়ে অবস্থিত উপমহাদেশের ইসলাম প্রচারের অন্যতম ওলিয়ে কামেল, হযরত শাহ্ সুফি হাজী জিন্দানী (রঃ) এর মাজার প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী ওরশ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত আসেকান গণ ও বাউল সাধকবৃন্ধ বৃহস্পতিবার থেকে মাজার প্রাঙ্গনে সমবেত হয়ে জিকির আজগার, সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুদ্ধ করে তুলেছেন। ওরশ উপলক্ষে মাজার চত্ত¡রে বসেছে হরেক রকম পণ্যের কেনাবেচা। নেওয়া হয়েছে বারতি পুলিশী নিরাপত্তার ব্যবস্থা। এবিষয়ে মাজার কমিটির সাধারণ সম্পাদক মোতওয়াল্লি মোঃ আব্দুস সামাদ জানান, ৩ দিন ব্যাপী এই ওরশ মাহফিলে নেওয়া হয়েছে বারতি প্রশাসনিক সুবিধা তাছাড়া ওরশ শরীফে অসুবিধার কোন আশঙ্কা দেখছি না।