আশুলিয়ায় সুন্দরী এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার

নিজস্ব প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় গরীব বাবার একমাত্র সুন্দরী মেয়েকে এলাকার বখাটে যুবক কর্তৃক ধষণের চেষ্টার অভিযোগে কোর্টে মামলা করে ওই পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তাদের সবার অভিযোগ।

সোমবার (৬ মে ২০১৯ইং) দুপুরে উক্ত বিষয়ে অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ছনটেকী গ্রামের আলমাছ হোসেনের একমাত্র মেয়ে ছদ্ধ নাম সুন্দরী (২১), তার বাড়ির ঘরের মধ্যে পড়া লেখা শেষে ঘটনার দিনগত রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে বাহিরে গেলে, এই ফাঁকে তাদের ঘরের ভেতরে গিয়ে অবস্থান করে একই এলাকার মোঃ ফজল মিয়ার ছেলে মাসুদ রানা (২৩)। ও মোনছের আলীর ছেলে আরমান আলী, আরমানের সহযোগিতায় ঘরে প্রবেশ করে ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ। মেয়েটি জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে বখাটে মাসুদ, এসময় মেয়েটির মুখে কাপড় দিয়ে মুখ বন্ধ করে রেখে তার শরীরে থাকা সকল পোশাক খুলে ফেলে। এ ঘটনার সময় মেয়েটির চিৎকারে তার বাবা মা, ওই ঘরের লাইট জালিয়ে দেখেন উক্ত দুই আসামী মাসুদ ও আরমান, এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে মাসুদ রানা ও আরমান পালিয়ে যায়।

এ বিষয়ে উক্ত এলাকার মেম্বারসহ কয়েকজন গ্রাম্য শালিস করে, ৭০ হাজার টাকায় মিমাংসা করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে মাসুদ রানাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে জনমনে। ঘটনার পরের দিন, এরপর আশুলিয়া থানায় মামলা করার জন্য মেয়েটি অভিযোগ দায়ের করেন, পুলিশ মামলা না নেওয়ায় বিষয়টি শিমুলিয়া ইউপি চেয়ারম্যান ওই বাদীনির লোকজন ও বিবাদীগণের ডেকে সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর বাদীনি ওই এলাকার ৫জনকে স্বাক্ষী করে ঢাকা ১, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কোর্টে মামলা করেন। উক্ত মামলা নং ৪৩৪/২০১৭ ইং। এর পরে আদালত সন্তোষ্ট হইয়া আশুলিয়া থানায় মামলাটি রুজু করতে আদেশ দেন। আশুলিয়া থানার রুজু করা মামলা নং ৩০ (০৮)১৭। এতঃপর তদন্তকারী কর্মকর্তা ওই আসামী মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগপত্র এবং আরমান আলীকে অব্যহতির প্রার্থনা করিয়া অভিযোগপত্র দাখিল করিয়াছেন আদালতে। এলাকার মেম্বার চেয়ারম্যানসহ সচেতন মহলের প্রশ্ন কেন অভিযুক্ত দুই আসামীর মধ্যে একজনকে এ মামলা থেকে অব্যহতি চাওয়া হলো?। বাদীনির দাবি, আসামীরা আদালত থেকে জামিনে এসে এই সুযোগে তার পরিবারের সবাইকে অপহরণ ও তুলে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে আর মেয়েটিকে গণধর্ষণ করে এসিড নিক্ষেপ করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে মেয়েটি এ প্রতিনিধিকে জানান।

সোমবার দুপুরে উক্ত ব্যাপারে বাদীনির বাবা আলমাছ হোসেন জানান, আমার মেয়ে (বি এ) ভর্তি করাতে পারিনি কারণ, রাস্তায় একা পেলে তাকে অপহরণ করে তুলে নিবে মাসুদ রানা ও আরমানরা। তারা প্রায় সময় হুমকি দিয়ে বলেন যে, আমার মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে গণধর্ষণ করে এসিড মেরে মুখ নষ্ট করে হত্যা করবে, আমি এই ভয়ে আমার একমাত্র মেয়েটিকে ডিগ্রি কলেজে ভর্তি করাইনি। আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু এই ঘটনার পর আমার মেয়েকে তালাক দিয়েছেন জামাই। আপনাদের সকলের কাছে এ ঘটনার সাথে জড়িতদেরকে বিচার দাবি করছি, আমি গরীব মানুষ আমাদের কি বাঁচার অধিকার নেই?। আমাদের কোথাও নিরাপত্তা নেই। আমাদের অনেক আশা ছিলো, একমাত্র মেয়ে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করবো, কিন্তু আমাদের জীবনে এমন ঘটনা ঘটবে জানা ছিলো না। আমি সকলের কাছে এ ঘটনার সঠিক বিচার প্রার্থনা করছি।

উক্ত ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল করিম চিশতিসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, আলমাছের মেয়েটি মেধাবী ছাত্রী, সে (ংংপ ৪.৩৯, ঐ.ং.প ৩.৭৯) পেয়েছে। এই ঘটনার কারণে ভয়ে তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে, ভালো ছাত্রী হলেও (বিএ) ভর্তি করতে পারেননি। এ বিষয়ে ১ নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- এ, বি, এম, আজাহারুল ইসলাম (সুরুজ) ও স্থানীয় অনেকেই উক্ত বিষয়টির সঠিক তদন্ত এবং দোষীদের কঠিন সাজা দাবি করেছেন। পর্ব ১।