ইট ভাটায় ক্ষতিগ্রস্থ্য কালিয়াকৈরের একাধিক ইউনিয়নের পরিবেশ ও রাস্তা ঘাট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আশিকুর রহমান: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে ফসলি জমি ও আবাসিক সংরক্ষিত এলাকায় গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা। যাদের বেশির ভাগ ভাটার নেই সঠিক অনুমোদন। আইনের চোখ ফাকি দিয়ে দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে পরিবেশের। সরকারি অনুমোদনের চেয়ে বেশি জমি বরাদ্দ নিয়ে চলছে রমরমা ব্যবসা। জ্বালানি হিসেবে ব্যবহার করছে কাঠ ও অতিরিক্ত সালফার, মারকারি বা অনুরূপ উপাদান সম্বলিত কয়লা।

ইট প্রস্তুতের জন্য কৃষি জমি, নদ-নদী ও চরাঞ্চল থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। এমন দুটি ইট ভাটার অনুসন্ধান পাওয়া যায়  কালিয়াকৈরের ২ নং চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী গ্রামের মধ্যবর্তী স্থানে। ইট ভাটার নাম বড়ইবাড়ী ন্যাশনাল  ব্রিক্সস বিশেষ সূত্রে জানা যায় ইট ভাটার মালিক পক্ষ রাজনৈতিক ও আর্থিক প্রভাব বিস্তার করে দিনের পর দিন  আইনের বিভিন্ন ধারাকে অমান্য করে ভাটা পরিচালনা করে যাচ্ছেন। তার সাথে যুক্ত এলাকার  দু  একজন অসাধু ব্যাক্তি। যাদের ছত্র- ছায়ায় উপজেলার ২  ইউনিয়নের বেশ কিছু গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ইট ভাটা। ২টি ভাটার জন্য ব্যবহার করা হয়েছে ৬৫ বিগা জমি যার পুরোটাই তিন ফসলি। এই ভাটায় লক্ষ করা যায় প্রচুর অমানবিক শিশু শ্রম। অল্প বয়সী শিশু শ্রমিকদের অতি সল্প পারিশ্রমিক দিয়ে করানো হচ্ছে নানা কাজ। যত্রতত্র কেটে নেওয়া হচ্ছে আশেপাশের ফসলি জমি ও নদী পারের মাটি। এছাড়া ভাটার নানা উপাদান মিশ্রিত নিষিদ্ধ জ্বালানি ব্যবহারের ফলে নির্গত হওয়া প্রচুর পরিমান কালো ধোয়া পরিবেশের ব্যাপক ক্ষতি করছে ফলে হারাচ্ছে গাছ-পালার স্বাভাবিক বৃদ্ধি ক্ষতিগ্রস্থ্য হচ্ছে আশেপাশের বহু আবাদি জমি।

এসব বিষয়ে এলাকার জনসাধারণকে প্রশ্ন করলে এলাকাবাসী বলেন একসময় এই চরে ছিল বহু ফসলের সমাহার। বছরের প্রায় সবসময় এখানে চাষ হতো নানা ফসল। কিন্তু মাত্র ২ বছরের ব্যবধানে সেই তিন ফসলি জমি গুলো আজ ইট ভাটার ব্যবহৃত জমিতে পরিণত হয়েছে।

ইট ভাটার কারনে তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন স্থানীয় জনগণ। গ্রামের একটি মাত্র সড়ক ও খালের  উপর প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি অল্প ধারণ ক্ষমতা সম্পন্ন এল.জি.ই.ডি ব্রিজ যা দিনদিন ধ্বংশের মুখে, এলাকার জনগণ আরও যানান ব্রিজটির ধারন ক্ষমতা ৫ টন হলেও তার উপর দিয়ে অবাদে ১০ থেকে ২৫ টন পর্যন্ত ভারি যানবাহন চলাচল করে ফলে ব্রিজটিতে দেখা দিয়েছে ফাটল, যে কোন মূহুর্তে এটি ভাঙ্গনের স্বীকার পারে। আলোচনা কালে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলাম মেম্বার মোসাঃ হাসিনা বেগন তার কাছে থেকে জানা গেল দীর্ঘদিন যাবৎ ভাটার মালিক পক্ষকে এলাকাবাসীর এসব সমস্যার কথা বলা হলেও মালিক পক্ষ কোন তোয়াক্কা না করে দিনের পর দিন ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু ভাটার মালিক পক্ষকে এসব সমস্যার ব্যাপারে বক্তব্য দেওয়ার কথা বললেও তারা কেও কিছু বলেনি।

এলাকাবাসী আরও জানান এ বিষয়ে স্থানীয় ২ নং চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান কে এসব সমস্যার জন্য বার বার অবগত করা হয়। তখন তিনি এলাকার জনগণকে পদক্ষেপ নেওয়ার আশ্বস দিলেও পরে আর কোন কিছু করেন নি।

পরে এক পর্যায়ে এই বিষয় নিয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হলে তিনি বললেন দ্রুত এই বিষয়টির সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ শীগ্রই এসব সমস্যার সমাধান করে ভাটার আশেপাশের থাকা ফসলি জমি, রাস্তা ঘাট, পরিবেশ ও গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাপনের সু-ব্যবস্থা করে দেওয়ার।