কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ঘটনাটি ঘটে চলছে কালিয়াকৈর উপজেলার ৩ নং বোয়ালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। বিশেষ সূত্রে পাওয়া প্রায় ১৫ বছর আগে মোঃ শহীদ মিয়া স্থানীয় এক ব্যক্তির মৃত- ফনিন্দ্র চন্দ্র সিকদারের নিকট হতে ৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে ঘর ও টিউবয়েল স্থাপন করে। কিন্তু একসময় শহীদের সরলতার সুযোগ নিয়ে এলাকার স্থানীয় কিছু প্রভাবশীল ব্যক্তির ষড়যন্ত্রে নকল দলিল তৈরি করে জোড় পূর্বক জমি হাতিয়ে নেওয়ার পাইতারা চালায় তারা। সূত্রে জানাযায় মৃত- ফনিন্দ্র চন্দ্র সিকদারের নিকট হতে শহীদ মিয়া জমিটি কিনে নিলেও পরবর্তিতে ফনিন্দ্র সিকদারের ছেলে প্রান্ত সিকদার তার পৈত্রিক সম্পত্তি দাবি করে কিছু অসাধু ব্যক্তির পরিকল্পনায় জমিটি হাতিয়ে বিক্রি করার পরিকল্পনা করে এবং ৩০/০১/২০১৯ ইং তারিখে জমিটি নকল দলিল তৈরি করে পুনরায় ৫,৫০০০০/- টাকার বিনিময়ে জমিটি ফনিন্দ্র সিকদারের ছেলের কাছে থেকে লিখে নেয়। পরে জমির আসল মালিক শহীদ প্রতিবাদ করতে গেলে একের পর এক সমস্যা, হুমকি-ধামকির সামাল দিতে হয় তার।
দিশেহারা হয়ে শহীদ দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে আদালতে তফসিল ভুক্ত জমি সংক্রান্ত অভিযোগ দায়ের করে। তার প্রেক্ষিতে কোর্ট ১৪৪ ধারায় জারী করে একটি মামলার শুনানির তারিখ দেয়। নিয়ম অনুযায়ী কোর্ট তদন্তের আগ পর্যন্ত জমির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় বলে জানাযায় । কিন্তু আইন অমান্য করে বিরুধী দলটি মানুষ ভাড়া করে এনে ভেঙ্গে ঘুড়িয়ে দেয় শহীদের একটি ঘর ও দখল করে আটকে দেয় জমির চারদিক। তার পর থেকেই অল্প অল্প করে সেখানে নানা অবৈধ কার্যক্রম শুরু করে দখলকারী দল। ঘটনাটি কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হলে তাৎক্ষনিক তারা বাধা প্রদান করে পরে কিছুদিন সকল স্থাপনার কাজ বন্ধ থাকে।
এক পর্যায়ে কোর্টের শুনানির তারিখ অনুযায়ী দুই পক্ষ আদালতে হাজির হলে সঠিক তদন্তের রিপোর্ট না থাকার কারণে পুনরায় আরেকটি শুনানির তারিখ দেয় আদালত। উল্লেখ্য তারিখের শুনানির আগে দু পক্ষের কেও সেখানে কোন কার্যক্রম চালাতে পারবেনা এবং কোন প্রকার দাংগা হাঙ্গামা হতে বিরত থাকার নির্দেশ দিলেও তা পালন করছেনা দখলকারী দলটি। দিনের আলোতে সব কিছু স্বাভাবিক থাকলেও রাতের আধারে পাল্টে যায় সেখানকার চিত্র। প্রায় প্রতিনিয়তই বদলে যাচ্ছে জমিটির রূপ। রাতারাতি মাটি ফেলে ভরাট করা হয়েছে জাইগা, তৈরি করা হয়েছে নতুন ঘর। বাধা দিতে গেলে জীবন সংকটের হুমকি। সমস্যার কথা বার বার সেই তদন্তের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে জানালে তারা নানা আশ্বাস দিয়েও কোন কাজ করে না বলে জানালেন শহীদ। দিনের পর দিন জমির কাগজ পত্র নিয়ে সরকারি বিভিন্ন কর্মকর্তার অফিসে আসা যাওয়া করেও কোন সুফল পাচ্ছেন না শহীদ।
এ বিষয়ে এলাকার কিছু জনসাধারণ কে জিজ্ঞেসা করা হলে তারা বলে জমির আসল মালিক শহীদ। এছাড়া অবৈধ ভাবে তার কাছে থেকে জোড় পূর্বক জমি দখল করার কথাও স্বীকার করে স্থানীয় কিছু জনগণ। একদিকে সঠিক বিচারের অভাব অন্য দিকে এলাকার কয়জন অসাধু ব্যক্তি এর কোনটাই সামাল দিতে পারছেন না শহীদ ও তার পরিবারের সকল সদস্যরা। তাদের অভিযোগ আদালতের রায় কে অমান্য করে ১৪৪ ধারা জারীকৃত জমি দখল ও ঘর নির্মান হচ্ছে তার সঠিক বিচার তারা কেন পাচ্ছে না আর কেনই বা আইনের চোখ ফাকি দিয়ে রাতের আধারে কাজ করা কেন বন্ধ হচ্ছে না। তাদের দাবী আইন অমান্য করে যারা এসব করছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করে আদালতের রায় মোতাবেক জমির মালিকানা বুঝিয়ে দেওয়ার।


