চাঁদাদাবী-মারধর-ছিনতাই বাউফলে প্রকাশ্যে ঘুড়ছে আসামী, বাদী পক্ষ আতকে!

কহিনুর বাউফল(পটুয়াখালা) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাউফল থানা পুলিশ আসামী গ্রেফতার না করলে জীবননাশের মতো ঘটনায় আসামীরা জড়িয়ে পড়তে পারে বলেও অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে রাজধানীর হাউজিং ব্যবসায়ীকে মারধর ও ছিনতাই ঘটনায় মামলার বাদীর বাড়ীর আশেপাশে দিনরাত আসামীদের অবস্থান নেয়ায় আতংক দেখা দিয়েছে পরিবারে। মামলার এজাহারে বাদী আঃ জলিল মল্লিক অভিযোগ করেছেন, রাজধানীতে হাউজিং ও ঠিকাদারী ব্যবসায়ী সহদর এস এম আঃ জব্বার রায়হান ও তার ঘনিষ্ঠ ব্যবসয়ী বন্ধু মোঃ হেলাল উদ্দিন মুন্সি এবং জি এম ফারুক হোসেন ১৭ জুন তাদের বাড়িতে বেড়াতে আসে।

পরদিন বিকালে স্থানীয় মাদকসেবী সন্ত্রাসী ফিরোজ হাওলাদার, সাকিব হাওলাদার, মামুন সন্নামৎ (সেনা সদস্য), সাইফুল হাওলাদার, শাহিন হাওলাদার ও আফজাল খান বাড়ীতে ঢুকে জব্বারের কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবী করে। চাঁদাদাবী ও প্রাণনাশের হুমকিতে ১৯ জুন ঢাকা ফেরার পথে আসামীরা মারধর করে এবং প্রায় দু’লাখ টাকার নগদ অর্থ ও মালামাল ছিনতাই করেছে। পার্শ্ববতী গ্রামের মরহুম আহম্মেদ হাওলাদার’র ছেলে মোঃ ফিরোজ হাওলাদারকে ১নং আসামী করে মোট ৭ জনের বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ২য় আদালতে সিআর ২৬০/২১ আদেশমতে বাউফল থানা মামলা নং ১৭/১৬/০৭/২১,জিয়ার নং-২২৪/২১ মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী হাউজিং ব্যবসায়ী এস এম আঃ জব্বার রায়হান এ প্রতিনিধিকে বলেন, ‘আসামীদের চাঁদাদাবী ও অব্যাহত হুমকির ভয়ে আমি ও আমার বন্ধু ঢাকায় প্লেনসীট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন মুন্সি ও জি এম ফারুক হোসেন ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করলে আসামীরা পথিমধ্যে পথরোধ করে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ঘটিয়েছে।’ বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।