চিরিরবন্দরে স্কুল পড়–য়া ছাত্রীর ফেসবুকে আপত্তিকর ছবি পোষ্ট করে ধর্ষণের চেষ্টা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মর্ত্তমন্ডল গ্রামের স্কুল পড়–য়া এক ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোষ্ট করেছে একই গ্রামের কয়েকজন বখাটে যুবক।

৭ম শ্রেণিতে পড়ুয়া ঐ ছাত্রী গত ১৩ ডিসেম্বর-১৮ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীকে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। অভিযোগে উল্লেখ করেন, বখাটে মর্ত্তমন্ডল শাহাপাড়ার মোক্তার বাবুর ছেলে জসিমুদ্দিন লাজু (২৫) কয়সার আলীর ছেলে ফারুক (২৩) একই গ্রামের আনিছুর রহমান (ছোট) পুত্র আরমান হোসেনসহ অজ্ঞাত আরো দুই জন এ ঘটনার সথে জড়িত।

বিষয়টি প্রশাসনকে জানার একমাস অতিবাহিত হলেও প্রশাসনের গাফিলতি ও টানাপোড়নের ফলে অপরাধীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনি ব্যবস্থা গ্রহণ না করায় ওই ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসী প্রশাসনের অজ্ঞাত আচরনের জন্য ক্ষোভ প্রকাশ করেছে। বখাটেদের অত্যাচারে আশপাশের কয়েকটি গ্রামের মেয়েরা স্কুল ও কলেজে যেতে পারে না। স্কুল ও কলেজ যাওয়া ও আশার পথে কারেন্ট হাট বাজারের মোড়ে দাড়িয়ে মেয়েদের তির্যক কথাবার্তা, অশ্লীল অঙ্গভঙ্গি করে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছে ।

ভ‚ক্তভোগী ছাত্রী বলেন, বখাটেরা আমার ছবি সংগ্রহ করে এডিটিং করে কুরুচিপূর্ণ অন্য মেয়ের ছবি সংযুক্ত করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেই ক্ষ্যান্ত হয়নি, তারা আমাকে অপহরন করে ধর্ষণ করাসহ প্রাণনাশের হুমকিও নানা ভাবে দিচ্ছে। প্রথমে তারা আমার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে, টাকা না দেয়ায় বখাটেরা আমার ছবি সংগ্রহ করে এডিটিং করে এতো বড় ক্ষতি করল, আমি তাদের উপর্যুক্ত শাস্তি চাই।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীর কাছে জানতে চাওয়া হলে তিনি চিরিরবন্দর এ্যাসিল্যান্ড মোঃ মেজবাউল করিমকে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহনের জন্য ঐ ছাত্রীর লিখিত অভিযোগটি প্রেরণ করেন।

এ্যাসিল্যান্ড বখাটেদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করলেন, জানতে চাওয়া হলে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারিসুল ইসলাম (ওসি) কে আমি নির্দেশ দিয়েছি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারেসুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ্যাসিল্যান্ড এভাবে আমাকে নির্দেশ দিতে পারেন না, ইউ,এনও ছুটিতে বা অন্যত্র বদলি হলে ভারপ্রাপ্ত হলে তবেই তিনি এ নির্দেশ দেয়ার অধিকার রাখেন। আমাকে ইউ,এনও স্যার নির্দেশ দিলে ২৪ ঘন্টার মধ্যেই বখাটেদের ধরে থানা হাজতে ঢুকাবো। ফেসবুকে ছবি পোষ্ট করার ব্যাপারে ফেসবুক পান্ডা বখাটে জসিমুদ্দিন লাজু কে জিজ্ঞাসা করলে তার সম্পৃক্ততার কথা সে নিজেই স্বীকার ও যারা যারা জড়িত আছে তাদের নামও উল্লেখ করেন।