চৌগাছায় প্রকাশিত গত ১৩-ই মে সংবাদে জমজম ব্যাকারীকে জরিমানা নয়, ধন্যবাদ দিয়েছিলো

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছা শহরে ১৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে চিত্রে প্রকাশিত জমজম মিষ্টান্ন এন্ড ব্যাকারীর মালিক নূরনবীকে তার পরিবেশবান্ধব পরিবেশে দোকান চালানোর জন্য ধন্যবাদ দিয়েছিলেন। কিন্তু ঐ দিনে শহরে তিন ব্যবসায়ী রিয়াজুল হক, মিলন উদ্দীন ও সাইদুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ও প্রসাধনী বিক্রয়ের অপরাধে জরিমানা করেছিলেন।
প্রতিবেদক অভিযানের সময় নিজে ইউএনও সাহেবের পাশেই উপস্থিত ছিলেন। তাই জমজম মিষ্টান্ন এন্ড ব্যাকারীর মালিক নূরনবীকে জানানো ধন্যবাদের সময় নেওয়া ছবি দ্বারায় ঐদিনকার অভিযান পরিচালনা সংশ্লিষ্ট সংবাদটি তিনি মিডিয়াতে প্রকাশের জন্য প্রেরণ করেন। যথারীতি সংবাদটি ঐ ছবিসহ প্রকাশিত হয়। কিন্তু হেডলাইনে জরিমানার বিষয় এবং ছবিতে উক্ত ব্যাকারীর ছবি থাকায় পাঠক মহল ভুল বুঝেছেন। অধিকাংশ পাঠক সংবাদের নিচের অংশ দেখেনি। তারা শুধু হেডলাইন দেখেই ধরে নিয়েছে জমজম মিষ্টান্ন এন্ড ব্যাকারীর মালিক নূরনবীকে জরিমানা করেছে। যা কোনো মতেই সঠিক নয়। ভাবনাটা নিতান্তই দঃখের।
সর্বসাধারণের উপকারার্থে উপজেলা শহরের দোকানগুলোতে অভিযান চালিয়ে রমজান মাস জুড়ে প্রায়ই ভ্রাম্যমান আদালতের আওতায় বাজার অনুপযোগী মালামাল বিক্রেতাকে জরিমানা এবং মালামাল জব্দ করা হয়। উল্লেখ্য ১৩ মে পরিচালিত অভিযানের শেষ দোকান ছিলো জমজম ব্যাকারীতে। কিন্তু অনেকক্ষণ সকল খাদ্যদ্রব্যসহ অন্যান্য মালামালের উপর পর্যবেক্ষণ চালিয়ে কোনো প্রকার অবৈধ, মেয়াদোত্তীর্ণ ও দ্রব্যের গায়ে মূল্য তালিকা লেখাহীন কোনো মালামাল না পাওয়ায়  এবং সুন্দর পরিবেশ দেখতে পাওয়ায় ইউএনও সাহেব খুব হাসি-খুশি মনে ব্যাকারীর মালিক নূরনবীকে অনেকটায় ধন্যবাদ দেন। ঐ সময় তিনি বলেন, সারা শহর ঘুরে যত দোকানে গেলাম সবচেয়ে এই ব্যাকারীর দোকানটায় আমার পছন্দ হয়েছে। ভবিষ্যতে সারা বছরই যেনো দোকানটির হাল এমন থাকে ইউএনও সাহেব দোকান মালিককে এই নির্দেশনায় দেন। এলাকা ও বাজার সূত্রে জানা যায় যে, জমজম মিষ্টান্ন এন্ড ব্যাকারীটি উপজেলার সর্বস্তরের জনগনের কাছে অত্যন্ত প্রিয় ও ভালোবাসার দোকান। আর কেনো মানুষের কাছে ভালোবাসার দোকান তা ইউএনও সাহেবের ধন্যবাদের ভাষা থেকেই বোঝা যায়।
কিন্তু দুঃখের বিষয়, পাঠকমহল সংবাদ সম্পূর্ণ না পড়ে সংবাদের উপসংহার নিজেই টেনে ফেলেছে। এই লেখা দ্বারা প্রতিবেদক নিজেই পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন, পাঠকমহল যেনো শুধু হেডলাইন নয় পুরা সংবাদটায় পড়ে।