চৌগাছায় ২০১৯ সালের এসএসসি পরীক্ষাকেন্দ্র সমূহের কক্ষপরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলাধীন এসএসসি-২০১৯ পাবলিক পরীক্ষার পরীক্ষাকেন্দ্র সমূহে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্রসচিব আজিজুর রহমানের সভাপতিত্বে ও চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হলসুপার মোঃ শফিউদ্দীনের পরিচালনায় বেলা ১০ টা ত্রিশ মিনিটে বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে শফিউদ্দীন সাহেব বলেন এসএসসি-২০১৯ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম সাহেব বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট পরীক্ষা পরিচালনা কমিটি ও প্রত্যেক কেদ্রে পাঁচ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করেন । পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম ।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান । প্রধান অতিথি হিসাবে উক্ত অনুষ্ঠানে ২০১৯ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার হলের নীতিমালা সম্পর্কে বক্তব্য পেশ করেন । তিনি বলেন আমি চৌগাছা উপজেলাতে নতুন এসেছি । উপজেলার কোনো বিদ্যালয়ে যদি অবস্থান করি তাহলে এত শিক্ষকদের সাথে দেখা হওয়া কখনো সম্ভব হয় না । তাই উপজেলার বিভিন্ন অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আজ একত্রে দেখা হওয়াটা আমার জন্য খুবই আনন্দের । তাই একটু মন খুলে কথা বলতে ইচ্ছা করছে । তিনি শুরুতে কক্ষ পরিদর্শকদের উদ্দেশ্য করে বলেন পরীক্ষা শুরু হবার ত্রিশ মিনিট আগে প্রত্যেক কক্ষ পরিদর্শককে পরীক্ষা হলে উপস্থিত হতে হবে । পনেরো মিনিট আগে নৈর্ব্যক্তিক উত্তরপত্র ও খাতা দিতে হবে । তাহলে এই সময়ের ভিতরে শিক্ষার্থীরা ভুল করলে সংশোধন সম্ভব হবে । ত্রিশ মিনিটের অবজেক্টিভ পরীক্ষা শেষ হলে প্রথমে সৃজনশীল প্রশ্ন দিয়ে অবজেক্টিভ উত্তরপত্র জমা নিতে হবে । শিক্ষকরা হলো মডেল, জাতি গঠন ও উন্নয়নের কারিগর । সুতরাং সমস্ত দিক খেয়াল রেখে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করতে হবে এবং সমস্যা হলে যথাসময়ে কেন্দ্রসচিবকে অবহিত করতে হবে । কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না । প্রয়োজনে প্রত্যেক কক্ষ পরিদর্শক তার বাড়ি সহ প্রয়োজনীয় জায়গা গুলোয় কেন্দ্র সচিবের মোবাইল নম্বর দিয়ে রাখবে । অতি জরুরী বিষয়ে যেনো তাকে পেতে তারা সচিবের সাথে যোগাযোগ করতে পারে । পরীক্ষার্থী বিভিন্ন উন্নতমানের ডিভাইস সংযুক্ত সাইন্টিফিক ক্যালকুলেটর এবং ঐ ধরনের ঘড়ি ব্যবহার করতে পারবে না । খাতা স্বাক্ষরের সময় একজন শিক্ষক খাতা স্বাক্ষর করবেন এবং অন্যজন ডিউটি করবেন । বহিস্কার শিক্ষার্থীর খাতার ওএমআর শীট কাটা যাবে না । হলসুপারের অনুমতি ব্যাতীত কোনো পরিদর্শক হঠাৎ হঠাৎ বাহিরে যেতে পারবে না । পরীক্ষার সময় শেষ হবার পরে উক্ত রুমের সকল পরীক্ষার্থীর খাতা বুঝ করে নিয়ে ওএম আর শীট কাটতে হবে । কোনো পরিদর্শক পরীক্ষার্থীকে প্রশ্ন পড়ে দিতে অথবা বুঝিয়ে দিতে পারবে না, পরীক্ষার্থীকে এ সকল কাজ একা একা করতে হবে । সব মিলিয়ে সচেতনতার সহিত সুষ্টু পরিবেশে দেশ এবং জাতীকে একটি সুন্দর পাবলিক পরীক্ষা উপহার দিতে পারি এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে । ভবিষ্যতে কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে বলে আমি মনে করি । কারণ দেশ এখন এগিয়ে গেছে । আরো এগিয়ে যেতে সরকারের সাথে আমাদের সকলের একত্বতা ঘোষণা করে কাজ করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে । আর এ বিষয়ে শিশু কিশোরদের কাছে বার্তা পৌছাতে হবে, যেনো তারা দেশের সকল বিষয়ে জানতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে পারবে । এছাড়া দিকনির্দেশনা মূলক আরও বক্তব্য রাখেন চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত কেন্দ্রের কেন্দ্র সচিব গোলাম মোস্তফা, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাজী মর্ত্তেজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব এম এম মহব্বত আলী, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত কেন্দ্রের কেন্দ্র সচিব তবিবর রহমান, শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আজিজুর রহমান এবং কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম । সকলেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গঠনমূলক বক্তব্য প্রদাব করেন । মোট চারটি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হবে বলে জানা যায় ।