অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী ষ্টেশন রোড এলাকার ৫৫নং ওয়ার্ডে কাজী মুজাহিদুল ইসলাম শাহিন এর বিরুদ্ধে অবৈধভাবে বিবাহ ও তালাক রেজিষ্টার কার্যক্রম পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ১৯৯৮ সালে টঙ্গী থানা আওয়ামীলীগের সেক্রেটারী মো. রজব আলীর সুপারিশে স্থানীয় এমপি শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ডিও লেটারের মাধ্যমে তৎকালীন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ২৮-১২-১৯৯৯ইং সালে ৯২৪-৭/২ এন ১৫৯/৮৬ স্বারকে মো. দাউদ আহমেদকে ২নং ওয়ার্ডের কাজী হিসেবে নিয়োগ দেন। যখন টঙ্গী পৌরসভাটি ৭টি ওয়ার্ডেরস্থলে ১২টি হয়, তখন ২নং ওয়ার্ডটি ভাঙ্গিয়া ৪ ও ১০ নং ওয়ার্ডের অংশ (হিমারদিঘী মৌজা) হয়। মো. মুজাহিদুল ইসলাম প্রকৃত বিষয়ে গোপন রাখিয়া মো. দাউদ আহমেদের ওয়ার্ড ২টি দেখাইয়া মূল ৪নং ওয়ার্ডটি শহিদ আহসান উল্লাহ মাষ্টার এমপির ডিও এর মাধ্যমে ৪নং ওয়ার্ডটি তৎকালীন আইন মন্ত্রী মওদুদ আহম্মেদ কোন এক স্বার্থনেশি মহলের কু পরামর্শে মুজাহিদুল ইসলামকে কাজী হিেিসবে অনুমোদন দেন।
এদিকে বৈধ কাজী দাউদ আহম্মেদ মন্ত্রানলায় একটি দরখাস্থ দেন যে, ১০ নং ওয়ার্ডের অংশ হিমারদিঘী পরিবর্তে ৪নং পরির্বতনের আবেদন করেন। সেমতে বিগত ১১-১০-২০১৬ইং দাউদ আহম্মেকে ৪নং ওয়ার্ডের এবং মুজাহিদুল ইসলামকে ১০ ওয়ার্ডে ৭৫০ স্বারকে নিয়োগ দেন। এই নিয়োগটি ভূয়া মর্মে মন্ত্রানলায় একটি দরখাস্থ দেন মুজাহিদুল ইসলাম, সেমতে কিছু অসাধু কর্মকর্তার হস্তক্ষেপে দাউদ আহম্মেদ দ্বারা সৃজিত হইয়াছে মর্মে দাউদ আহম্মেদ লাইসেন্স ২৮-০৪-২০১১ইং ০৭/০২ এন ১২৮/৮০-৩১৮ স্বারকে লাইসেন্স বাতিল করেন। দাউদ আহম্মেদ এই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোটে একটি রিট মামলা করেন। যাহা বিগত ০৭-০৬-২০১৭ইং দাউদ আহম্মেদের পক্ষে রায় হয়। রায়ের পেক্ষিতে দাউদ আহম্মেদ ৪নং ওয়ার্ড বর্তমান ৫৫নং ওয়ার্ডের এর বৈধ কাজি। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম অবৈধ ভাবে অধ্যবদি ৫৫নং ওয়ার্ডে বিবাহ ও তালাকের কাজ করিয়া আসিতেছে।


