মোঃ সুলতান আলি রুহিয়া থানা (ঠাকুরগাঁও জেলা ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের পর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার (৩১শে জানুয়ারী) রাতে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের হারাগাছপাড়া গ্রামে।
ওই শিক্ষার্থীর স্বজনরা জানান, গত সোমবার রাতে ফোন করে কৌশলে নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় দুই যুবক। পরে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। ধর্ষনের পর মধ্যরাতে ওই শিক্ষার্থীকে তার বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। এ ঘটনার পর বিষয়টি পরিবারের পক্ষ থেকে রুহিয়া থানায় অবগত করলে মিমাংসার কথা বলে কালক্ষেপন করে।
পরবর্তিতে মেয়েটি যন্ত্রনায় ছটফট করলে চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। বর্তমানে পুলিশের উপস্থিতিতে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে যারা ফেলে পালিয়েছে। তারা সবাই চিহ্নিত। প্রশাসন চাইলেই ব্যবস্থা নিতে পারতেন। তা না করে উল্টো মিমাংসার জন্য সময় পার করেছেন। সমাজে এ ধরনের ঘটনার বিচার না হলে এভাবে পার পেয়ে তারা ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটাতে বখাটেরা আরো সাহস পাবে। আমরা চাই তাদের দ্রুত আইনের আওতায় আনবে পুলিশ।
ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন মাহমুদ জানান, খবর পেয়ে জেনেছি এ ঘটনার সাথে সদরের আকচা ইউনিয়নের মখলেছুর রহমানের ছেলে আশরাফুল ও তার সাথে থাকা সুজন মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরে নির্জন জায়গায় কয়েকজন মিলে ধর্ষণ করে। তাদের আটক করলেই ঘটনার মুল রহস্য উদঘাটন করা সহজ হবে।
এ বিষয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় মিমাংসার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।


