দেশের একমাত্র রেলওয়ে সেতু কারখানায় ৬ বছর ধরে উৎপাদন বন্ধ

 মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: নীলফামারীর সৈয়দপুরে দেশের একমাত্র রেলওয়ে সেতু কারখানায় ৬ বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে। খোলা আকাশের নিচে ইয়ার্ডজুড়ে অযত্নে পড়ে আছে লোহার মালামাল। বিকল হয়ে পড়ে আছে মুল্যবান মেশিনপত্র। অথচ কারখানা থেকে রেলওয়ের সর্ববৃহৎ হার্ডিঞ্জ সেতুসহ প্রায় ২০০০ হাজার সেতু, কালভার্ট রক্ষণাবেক্ষণ (মেইটেন্যান্স) হয়ে থাকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কারখানাট বন্ধ হয়ে গেলে এসব সেতু-কালভার্ট পড়বে ঝুঁকিতে, এমন আশঙ্কা খোদ রেল কর্তৃপক্ষের।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৮৫৭ সালে রেলওয়ে কারখান গড়ে ওঠে। এরপর ১৮৬৫ সালে কারখানার পাশেই ১৮ একর ভুমিতে রেলওয়ে সেতু কারখানা গড়ে তোলা হয় । রেলওয়ে পশ্চিমাঞ্চলের সকল ষ্টেশনের প্লাটফ্রম সেডের মালামাল, রেললাইনের পয়েন্ট এ্যান্ট ক্রোসিং, ব্রিজ গার্ডার, ট্রলিও মটরট্রলি মেরামত ও তৈরী, মোর গার্ডার, পানির ট্যাংকি, ফুট ওভার ব্রিজের মালামাল, ট্যাং ষ্টেজিংসহ ২৫ ধরনের যন্ত্রাংশ তৈরি হত এ কারখানায়। কারখানাটিতে রয়েছে মেশিন সপ, পয়েন্টস এ্যান্ড ক্রোসিং সপ ও গাডার ইয়ার্ড সপ নামে তিনটি উপ-কারখানা। ১৯৯১ বিএনপি সরকার বাধ্যতামুলক গোল্ডেন হ্যান্ডশেক ও নিয়মিত অবসরের কারণে ১২৭ জন মঞ্জুরীকৃত পদের বিপরীতে মাত্র ৬ জন রয়েছেন। এদের মধ্যে ১ জন প্রেষনে পাকশিতে, ১ জন সহকারী সেতু প্রকৌশলী তিনিও অফিসে নিয়মিত নয়। ১ জন ওষ্টোর কিপার ও ১ কর্মচারী ফাইলপত্র টানাটানি নিয়েই চলছে এ কারখানার কর্মকান্ড।

সরজমিন গিয়ে দেখা গেছে, প্লাটফ্রম শেড বা নকশা ঘরটি তালাবদ্ধ। ভিতরে আর্বজনার স্তুপ। পাশে মেশিন শেডটির চিত্র একই। ইয়ার্ডজুরে জঙ্গল ও বড় বড় আগাছা। খোলা আকাশের নিচে অযত্নে মাটিতে পড়ে রয়েছে এঙ্গেল রড, স্কয়ার রড, কভার প্লেট, মিটার ও ব্রড গেজ লাইনের সেতুর স্পেয়ার গাডার। অন্যপাশে তিস্তা ও পাকশি হার্ডিঞ্জ সেতুর পরিত্যাক্ত লোহা-লক্কর, রেললাইন, একটি বিকল ষ্টিম ক্রেনসহ বিভিন্ন ধরনের লোহার মালামাল মাটির সাথে মিশে যাচ্ছে। মাটির নিচে চাপা পড়েছে ফ্রাঞ্চ প্লেট ও কভার প্লেট। এসব যন্ত্রাংশ ও মেশিনের আনুমানিক বাজার মুল্য আটশ কোটি টাকা।

সহকারী সেতু প্রকৌশলী জুয়েল মিঞা জানান, জনবল ও কাঁচা মালের সংকটে ৬ বছর কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। যেসব মেশিন নষ্ট হয়ে গেছে তা মেরামত সম্ভব নয়। এসব কিনতে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রয়োজন। তাই উৎপাদন বন্ধ রয়েছে।