নিখোঁজ সন্তানের মৃতদেহ উদ্ধার

শেখ সেলিম, সাতক্ষীরা জেলা সংবাদদাতা: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নিখোঁজ শিশু মোঃ মেহেদী হাসানের মৃতদেহ প্রায় একদিন পর রাস্তার পাশে আটি করে বেঁধে রাখা পাটের নীচ থেকে উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ৯নং হেলাতলা ইউনিয়নের দামোদরকাঠি মাঠপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মহিদুল ইসলাম, পেশায় একজন ইজিবাইক চালক।গত ১৭-ই আগস্ট মঙ্গলবার দুপুরের পর থেকে তার বড় ছেলে মোঃ মেহেদী হাসান, বয়স আনুমানিক সাত বছর নিখোঁজ হয় । তার মায়ের ভাষ্যমতে ছেলে মেহেদী হাসান দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে আর ফিরে আসেনি ।পরবর্তীতে মাইকিং সহ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হলেও তার কোন সন্ধান মেলেনি। এমতাবস্থায় কলারোয়া থানাতে তারা একটি অভিযোগ দায়ের করেন।
বুধবার ১৮-ই আগস্ট দুপুর তিনটার সময় দমদম বাজার অভিমূখে মাঠের পিচঢালা রাস্তার পাশে পাটের বেঁধে রাখা আটির নীচে থেকে শিশু মেহেদীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতক্ষ্যদর্শী ইসমাইল হোসেন জানান তিনি ধানক্ষেতে কিটনাশক প্রয়োগ করতে গিয়েছিলেন কিন্তু ফেরার পথে আইল বেয়ে আসার সময় তিনি পাটের বেঁধে রাখা আটির নীচে একজনের মাথা দেখতে পান। তিনি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আশেপাশে চিৎকার করে কয়েকজন ডাকেন । পরবর্তীতে তারা কয়েকজন একত্রিত হয়ে বিষয়টি নিশ্চিত হন যে মৃতদেহটি ইজিবাইক চালক মহিদুল ইসলামের নিখোঁজ ছেলে মেহেদীর।
উপস্থিত পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে ছেলেটি খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাস্তার পাশে পাটের বেঁধে রাখা আটির উপরে খেলা করতে গিয়ে পা পিছলিয়ে নীচে ধানক্ষেতে উপুড় হয়ে পড়ে যায় , পাটের বেঁধে রাখা আটি অতিরিক্ত ভারী হওয়ায় এবং একসাথে বেশ কয়েকটি আটি তার শরীরের উপরে পড়ায় সে ধানক্ষেতের কাঁদায় পড়ে নীঃশ্বাস হারিয়ে ফেলে।
তবে এ সম্পর্কে জানতে চাইলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মীর খায়রুল কবির ক্রাইম পেট্রোল বিডিকে জানান যে ঘটনাটির সঠিক তথ্য উদঘাটনে কাজ করছে সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন তদন্তকারী ইউনিট ।