আল- আমিন,নীলফামারী: আসন্ন চতুর্থ প ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী সোনাখুলি কাচারী পাড়ায় বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন লেগে প্রায় ষাট লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটে রবিবার রাত দেড়টায়। সরেজমিনে গিয়ে জানা যায়, ২৬শে ডিসেম্বর ইউপি নির্বাচন, তাই চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সেদিন তার নির্বাচনী পথ সভা শেষে রাত একটায় বাড়ীতে আসেন। কিছুক্ষন পর বাড়ীর মুল দরজা ও গোয়াল ঘড়ে আগুন জ্বলছে। টের পেয়ে তাদের চিৎকারে এলাকার শতশত মানুষ ছুটে আসে ও আগুন নিভানোর চেষ্টা করে। মুুহুর্তের মধ্যেই ৫টি পরিবারের টিনসেট পাকা বাড়ী আসবাবপত্র কাপড় সোনা দানা আলমারী টিভি ফ্রিজ অষ্ট্রেলিয়ান জাতের ৪টি গরু সহ প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। শুধু জানালা দরজা ভেঙ্গে ছুটোছুটি করে পরিবারের মানুষগুলোর জীবন বাঁচাতে পেরেছে।
পরিবারের সদস্য সুমাইয়া আক্তার ও রাজিয়া সুলতানা সাংবাদিককে বলেন, এই আগুন পরিকল্পিত কে বা কাহারা দুর্বত্তরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। মুহুর্তের মধ্যেই ৫টি পরিবারের সবকিছু পুরে ছাই হয়ে গেছে। পেট্রোল না ঢেলে দিলে এত তারাতারী পুরে যেতো না।
চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, বোতলাগাড়ী ইউনিয়নে হাত পাখা মার্কার ফিল্ড অনেক ভালো। আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। তাই আমাকে দমিয়ে রাখার জন্য কে বা কাহারা পেট্রোল ঢালিয়ে আমার ঘড় সহ স্বজনদের ৫টি পরিবারের ১৬টি ঘড়ে আগুন লাগিয়ে দিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি করেছে। আমি মানণীয় প্রধানমন্ত্রি ও প্রশাসনের কাছে সুষ্ট বিচার চাই।
১৩ই ডিসেম্বরে বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইসলামী আন্দোলনের সৈয়দপুর ও নীলফামারী জেলার নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান সাংবাদিককে বলেন,ঘটনাটি অত্যন্ত দু:খজনক। বিষয়টি থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। আমরা সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।


