নীলফামারীতে একসাথে তিন কন্যার জন্ম বিপাকে পড়েছে অসহায় পরিবারটি

আল-আমিন,নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের পুটিমারী গ্রামের উত্তর পাড়ার হাকিনুর ইসলামের স্ত্রী আদুরী বেগমের তিন কন্যা সন্তান প্রসব হয়।তাদের বয়স দেড় মাস,আদুরী বেগম ও তার তিন সন্তান পুষ্টিহীনতায় ভুগছেন। মা ও তিন সন্তানের খাবার জোগার করা অসম্ভব হয়ে দাড়িয়েছে দিন মুজুর পিতার পক্ষে।

গতকাল সরেজমিনে গিয়ে জানা যায়,হাসিনুর ইসলাম একজন দিনমুজুর। সারাবছর অন্যের বাড়ীতে কাজ করে সংসার চালান। অভাবের সংসারে স্ত্রী ও এক ছেলে রয়েছে আবারো নভেম্বর মাসে রংপুরে একটি ক্লিনিকে স্ত্রী আদুরী রানীর তিন সন্তান প্রসব হয়, এ নিয়ে পরিবারের সদস্য সংখ্যা ছয় জন। পরিবারটি অসচ্ছল হওয়ায় টাকা না থাকায় আদুরী বেগম ও তিন কন্যা সন্তান পুষ্টিহীনতায় ভুগছেন।সন্তানদের খাওয়ার জন্য দুধ কিনতে পারছেন না বাবা হাসিনুর, দুধের জন্য সারাক্ষন কান্না করছেন শিশু তিনজন, পেটের ক্ষুদার জ্বালায় বিছানায় সবসময় ছটফট করেন। তাদের কান্না দেখে প্রতিবেশিরা এগিয়ে আসেন, যে যতটুকু পারেন শিশুদের জন্য সাহায্য করেন। প্রতিদিন শিশুদের ও মায়ের পুষ্টি জাতীয় খাবার কিনতে প্রায় পাঁচশত টাকা লাগে। সঠিকভাবে দুধ কিনে খাওয়াতে না পারায় শিশুরা দিনদিন দুর্বল হয়ে পড়ছে।

এলাকাবাসি রহমত আলী ও ডালিম হোসেন বলেন, একসাথে তিনকন্যা জন্ম হওয়ায় অসহায় পরিবারটি বিপাকে পড়েছে। তিন শিশুর দুধের টাকা জোগার করতে না পারায় শিশু তিনটি দিনদিন অসুস্থ্য হয়ে পড়ছে। আমরা প্রতিবেশী যতটুকু পারি সহযোগিতা করে যাচ্ছি।

এ বিষয়ে কথা হয় কন্যা শিশু তিনটির বাবা হাকিনুর ইসলাম ও মা আদুরী বেগমের সাথে তারা বলেন,আমাদের অভাবের সংসার,জমিজমা নেই, গ্রামের দশ শতক জমিতে ঝুপড়ী ঘড় বেঁধে এক ছেলেকে নিয়ে কোনমতে অভাবের সংসার চালিয়ে আসছি। কিন্তু দেড়মাস আগে একসাথে তিন মেয়ে প্রসব হওয়ায় বিপাকে পড়েছি। তাদের প্রতিদিনের দুধ জোগার করতে না পারায় শিশুরা ক্ষুদার জ্বালায় ছটফট করছে ও সারাক্ষন কান্না করছে। আমাদের প্রতি কোন বিত্তবান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিলে শিশু তিন জনকে ভালো ভাবে মানুষ করতে পারতাম।

জানতে চাইলে পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন, আমি বিষয়টি শুনেছি তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।