নীলফামারীতে দরপত্র ছাড়াই ব্রীজ বিক্রির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডিমলায় দরপত্র ছাড়াই একটি পুরাতন ব্রীজ ভাঙার অভিযোগ উঠেছে। গয়াবাড়ি ইউনিয়নের মাস্টার পাড়ায় কুমলাই নদীতে অবস্থিত সেতুটি বিগত প্রায় দশ বছর ধরেই ঝুঁকিপুর্ণ অবস্থায় ছিল। ২০২১-২২ র্অথ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে প্রায় ৬৪ লাখ টাকার টেন্ডারে ১৫ মিটার ব্রীজটির নির্মান কাজ পায় নীলফামারী এম এন কনস্ট্রাকশন । পরর্বতীতে সরকারি নিয়ম না মেনেই দরপত্র ছাড়াই ১৫ মিটারের পুরাতন ব্রীজটি ভাঙার কাজ শুরুর অভিযোগ উঠেছে।
জানা যায় পিআইও ও সংশ্লষ্টি ইউনয়িনের চেয়ারম্যান শ্রমিক দিয়ে হাতুড়ির সাহায্যে ব্রীজ ভাঙার কাজ শুরু করেন। পুরোপুরি ভাঙার কাজ শেষ হওয়ার আগেই এবার চেযারম্যানের  বিরুদ্ধে ভাঙ্গা ব্রীজরে অবশষ্টি ইট,খোয়া ও রড বিক্রি করার অভিযোগ উঠেছে। সেতুর উপরিভাগ পুরোটাই ভাঙার কাজ শষে হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ,পুরাতন ব্রীজটি ভেঙে অবশিষ্ট ইট ও রড ইউনিয়ন পরিষদে জমা না করে উপজলো প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতার যোগসাজেশ ইউপি চেয়ারম্যান সামছুল হক বিক্রি করেছেন। ব্রীজের শ্রমিক হাবিবুর রহমান রহমান বলেন, চেয়ারম্যানের নির্দেশেই ব্রীজটি ভাঙ্গার কাজ চলছে। কাজটি সম্পন্ন হতে ১০থেকে ১২ দিন সময় লাগব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের বাড়ির উঠানে সেতুর অবশিষ্ট পুরোনো ইটের স্তুপ রয়েছে। নাম না প্রকাশ করতে ইচ্ছুক গয়াবাড়ি ইউনিয়ন পরষিদের এক র্কমচারী বলেন, ব্রীজ ভাঙ্গার অবশিষ্ট সমস্ত ইট ও রড চেয়ারম্যান বাড়িতে নিয়ে গেছেন কিছু বিক্রি করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সামছুল হক বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মেজবাহুর রহমানের কথায়,শ্রমিক দিয়ে সেতু ভাঙার কাজ  শুরু করেছি। চুক্তি অনুযায়ী, যারা ব্রীজ ভেঙে দেবে অবশিষ্ট ইট, পাথর ও রড বিক্রি করে তাদের মজুরি পরিশোধ করা হবে। তাই প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতার সাথে আলোচনা করেই অবশিষ্ট ইট ও রড বিক্রি করে শ্রমিকদের মজুরি দিয়েছি। এখানে আমার কোনো দায়ভার নেই।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন বিষয়টি শুনেছি, তবে আমি জড়িত নই। তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।