আল-আমিন, নীলফামারীঃ এক-দুই দিনের নয়, বছরের পর বছর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে নীলফামারী সদর উপজেলার প্রত্যন্ত গ্রামের মানুষদের। সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পার হতে গিয়ে অনেকবার দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে তাদের। বর্ষাকালে এ দুর্ভোগ পৌছায় আরও চরমে।
সাঁকো মেরামতে সরকারি কোনো অনুদানও পাওয়া না যাওয়ায় প্রতিবছর গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করতো। সেই দূর্ভোগের অবসান ঘটিয়ে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন যায়গায় অবস্থিত বাশের সাকোর পরিবর্তে নির্মান করা হবে সেতু। ২০২০-২১ অর্থ বছরের ‘গ্রামীণ রাস্তায় ১৫মিটার দৈর্ঘ পর্যন্ত সেতু/কালভার্ট নির্মান’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন হবে এসব সেতুর কাজ। নীলফামারী সদর উপজেলার যেসব এলাকায় বাশের সাকো রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এটিএম বেনজীর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নিত হয়েছে। মধ্যম আয়ের দেশের উন্নিত হওয়ার শর্তগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশে কোনো বাশের সাকো থাকবে না। সেই শর্তটি পালন করার জন্য ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটি আমাদের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়কে বাস্তবায়নের অনুমোদন দেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই অ লে এসে আমরা বাশের সাকোগুলো পরিদর্শন করলাম। এবং এই আর্থিক বছরের মধ্যেই এসব স্থানে সেতু নির্মানের কাজ বাস্তবায়ন করা হবে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ‘সদর উপজেলার লক্ষীচাপ, ইটাখোলা, খোকশাবাড়ী, কুন্দপুকুর ও টুপামারী ইউনিয়নে দুটি করে এবং কচুকাটা, পলাশবাড়ী, গোড়গ্রাম ও সোনারায় ইউনিয়নে একটি করে বাশের সাকোর পরিবর্তে ৫০ ফুট দৈর্ঘের আর.সি.সি গার্ডার সেতু নির্মান করা হবে।’
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাংলাদেশে কোনো বাশের সাকো থাকবে না। সেই ধারাবাহিকতায় সদর উপজেলায় যেখানে বাঁশের সাকো দিয়ে মানুষ যাতায়াত করতো সে যায়গাগুলোর তথ্য আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নেই এবং মন্ত্রনালয়ে পাঠাই। মন্ত্রনালয়ে পাঠানো সেতুর প্রস্তাবের স্থানগুলো পরিদর্শনে এসেছেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এটিএম বেনজীর রহমান। এসব সেতুর নির্মান কাজ বাস্তবায়ন হলে বাঁশের সাকো দিয়ে চলাচলকারী মানুষদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হবে।


