নীলফামারীতে প্রতিবন্ধীর টাকা উধাও

আল-আমিন, নীলফামারী: জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের প্রতিবন্ধীর টাকা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতির কারণে এক বছর থেকে টাকা পাচ্ছে না প্রতিবন্ধী আব্দুল হাই।
অভিযোগে জানা গেছে, গত ২০২০ সালে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া এলাকার সদর আলীর ছেলে অসচ্ছল প্রতিবন্ধী আব্দুল হাই। সকল যাচাই বাছাই শেষে প্রতিবন্ধী আব্দুল হাইয়ের ভাতা চুড়ান্ত করে প্রতিবন্ধী ভাতার বই ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয় সমাজসেবা দপ্তর কিশোরগঞ্জ।

ইউনিয়ন পরিষদে সেই বই পাঠিয়ে দেয়া হলেও এক বছর পর সেই প্রতিবন্ধীর বই পায় অসচ্ছল প্রতিবন্ধী আব্দুল হাই। বই পাওয়ার পর দেখা যায় তার বই দিয়ে গত ২০২০ সালের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৭ শ’ ৫০ টাকা উত্তোলন করা হয়েছে। সেই টাকা কে উত্তোলণ করেছে তা জানে না ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা। আবার নিয়ম অনুযায়ী ছবি শনাক্ত করে সুবিধাভোগীদের মধ্যে টাকা দেয়ার কথা থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ একটি অসাধু চক্রের সাথে যোগসাজস করে টাকা উত্তোলন করে নেয়। ব্যাংক থেকে টাকা পরিশোধকারী কোন কর্মকর্তার স্বাক্ষর নেই সেই বইয়ে। দীর্ঘ প্রতিক্ষার পর আশার প্রতিফলন ঘটলেও সেই আশা এখন হতাশায় রূপ নিয়েছে। তার প্রাপ্য টাকা কে তুলে আত্মসাৎ করেছে; তার হদিস দিতে পারছেনা উপজেলা প্রশাসনও।

প্রাপ্য অধিকার থেকে বি ত প্রতিবন্ধি আব্দুল হাই অধিকার আদায়ে স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ও কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রোকনুজ্জামান টাকা উত্তোলণের বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন,সুবিধাভোগীকে টাকা দেয়া হয়েছে। তবে বইয়ে স্বাক্ষর না থাকার বিষয়ে জানতে চাওয়া হলে সাত পাঁচ বুজিয়ে দেন তিনি।

কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জানিয়েছেন, এই উপজেলায় তিনি নতুন। বিষয়ুট তিনি ক্ষতিয়ে দেখবেন। তবে বাহাগিলী ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান জানিয়েছেন, এর দ্বায় কোন ব্যক্তির নয়; ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।