আল-আমিন, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে গ্রেফতার এড়াতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এক সপ্তাহ ধরে বাড়ি ছাড়া হয়েছে। নদী খননের স্ত‚পকৃত সরকারি বালু পাচারে বাধা দেয়ার ঘটনায় সৈয়দপুরের জিয়া নামে এক ঠিকাদার ২১ জন স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবির মামলা করেছে। এঘটনায় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সরেজমিনে জানা যায়, চাড়ালকাটা নদী খননের ২৯ নং লটের স্ত‚পকৃত বালু নিলামে ক্রয়ের জন্য ওই ঠিকাদার আবেদন করেন।
নিলাম মূল্যের টাকা জমা না দিয়ে ৮/১০টি ড্রামট্রাকে করে ওই স্ত‚পের বালু পরিবহণ করতে থাকেন। স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা ২৮ জুলাই বিকালে কেল্লাবাড়ি নামক স্থানে অবৈধভাবে বালু পাচারকারী ৪টি ড্রামট্রাক আটক করেন। খবর পেয়ে পুলিশের এসআই অপূর্ব ঘটনাস্থল গিয়ে আটকৃত ট্রাকের স্ট্রাটিং চাবি থানায় নিয়ে যায়। পরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম চন্দ্র রায় থানায় গিয়ে ওই ঠিকাদারের বিরুদ্ধে সরকারি বালু পাচার ও প্রধানমন্ত্রীকে গালি-গালাজ করা অভিযোগ দেয়। রাতেই ঠিকাদারের লোকজন থানা থেকে ট্রাকের চাবি এনে ঘটনাস্থল থেকে বালুভর্তি ওই ড্রামট্রাক ৪টি নিয়ে যায়।
পরদিন ২৯ জুলাই তড়িঘড়ি করে ঠিকাদার ওই লটের স্ত‚পকৃত বালুর নিলাম মূল্যের ৪ লাখ ২৪ হাজার ৭২০ টাকা জমা দেন। ইউএনও অফিস থেকে ৮৪৬ নং স্মারকে বালু পরিবহণের কার্যাদেশ নেন। পরে বালুর ট্রাক আটকের ঘটনার জের ধরে ১০ আগষ্ট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাতিসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম ১০/১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা দেন। জানতে চাইলে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। চাঁদা চাওয়া প্রমানিত না হলে মামলার ফাইনাল রিপোট দেয়া হবে। বালু পাচারকারীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগ সভাপতির মামলা করার কোন রাইটস নেই। তাহলে সরকারি সম্পদ রক্ষায় জনগণ আইনের আশ্রয় নিতে পারবে না। তিনি এর কোন সদুত্তর দেননি।


